মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষিতা হল এক নাবালিকা। অভিযুক্ত পিসতুতো দাদা। রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুরের । নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে ওই অভিযুক্ত।
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবরের জানা গেছে, শুক্রবার মুর্শিদাবাদের রানিতলা থানা এলাকায় মামার বাড়িতে আসে ওই নাবালিকা। মামাতো ভাইয়ের জন্মদিন উপলক্ষে বেশ কয়েক জন আত্মীয়-স্বজন আসেন ওই বাড়িতে। সেখানে খেলার ছলে নাবালিকাকে তার এক মামাতো দাদা ঘরে আটকে রাখে বলে অভিযোগ। এমনকি, নাবালিকা ভয়ে চিত্কার করার চেষ্টা করলে তার মুখ ওড়না দিয়ে বেঁধে দেওয়া হয়। তার পর ধর্ষণ করা হয় নাবালিকাকে।
রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে মামার বাড়ি থেকে উদ্ধার করেন তার বাবা-মা। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে চিকিত্সকের পরামর্শে নাবালিকার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে রানিতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।







