দেশরাজনীতি

কংগ্রেস সরকারে ভাঙন! বিজেপিতে যোগ ৫০ বিধায়কের

রাজ্য জুড়ে চলছে দুর্নীতি। কখনো শাসক দল দায়ী করছে বিরোধী দলকে আবার কখনো বিরোধী দল দায়ী করছে শাসক দলকে। আর এদিকে লোকসভা নির্বাচন ও একেবারে দোরগোড়ায় এমনকি কিছু রাজ্যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে ফল প্রকাশ ও হয়ে গিয়েছে। এমতাবস্থায় কর্ণাটকের কংগ্রেস সরকার নিয়ে ধামাকাপূর্ণ মন্তব্য করলেন জেডি(এস) নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। তিনি জানিয়েছেন কমপক্ষে ৫০ জন বিধায়ককে নিয়ে কর্ণাটকের এক মন্ত্রী বিজেপিতে যোগ দিতে পারেন শীঘ্রই।

এদিন এইচডি কুমারস্বামী বলেন, “একজন (কংগ্রেস) মন্ত্রী ৫০ থেকে ৬০ জন কংগ্রেস বিধায়কের সমর্থন নিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন। কর্ণাটকে সরকার শীঘ্রই পতন হতে পারে। যে কোনো কিছু ঘটতে পারে। তাদের (কংগ্রেস) মধ্যে কারোরই সততা এবং আনুগত্য অবশিষ্ট নেই”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.