লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বাঘ। বাঘের পা এর ছাপ দেখে রীতিমত আতঙ্কগ্রস্ত হচ্ছিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদফতরের আধিকারিকরা। বাঘের পায়ের ছাপ দেখা গেলেও বাঘটির দেখা মেলেনি।
এরপরই বাঘ ধরতে পাতা হয় ফাঁদ। টোপ হিসেবে দেওয়া আস্ত একটা ছাগল। কিন্তু সেই ফাঁদে ধরা পড়েনি বাঘ। এরপর ফের তল্লাশিতে নামে বন কর্মীরা। সকাল থেকেই শুরু হয় তল্লাশি। বাজি-পটকা ফাটিয়ে, হইহুল্লোর করে জঙ্গলের দিকে বাঘটিকে তাড়ানোর প্রচেষ্টা শুরু হয়।
বাজি-পটকার আওয়াজে ভয় পেয়ে অবশেষে নদী পেরিয়ে সুন্দরবনের আজমালমারি তিন জঙ্গলে ফিরে যায় বাঘ। অবশেষে সস্তির নিশ্বাস ফেলেন গ্রামবাসীরা।







