সামনে লোকসভা নির্বাচনের কমসূচি পালনে উদ্যোগী প্রতিটি দল। এই উদ্যোগ নিয়েই সরকারি সচিবালয় উত্তরকন্যায় রওনা হয় বিজেপি দল। তবে উত্তরকন্যার প্রবেশ পথে পুলিশের দ্বারা বাঁধা প্রাপ্ত হন শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা। আর ঠিক এই কারণেই মঙ্গলবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন।
বিজেপির উত্তরবঙ্গের বিধায়করা সার্কিট বেঞ্চের কাছে আবেদন জানাতে চলেছেন যে, পুলিশের বিরুদ্ধে অন্যায়ভাবে উত্তরবঙ্গের সচিবালয়ে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ-সহ উত্তরকন্যা থেকে কিভাবে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তা সরেজমিনে খতিয়ে দেখতে চান তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ অভিযান সেরে শিলিগুড়ি ছাড়তেই শুভেন্দুর উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ছড়াই তুমুল উত্তেজনা। পুলিশের বিরুদ্ধা চারণের জন্য আদালতের দ্বারস্থ হওয়ার হুশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।
উত্তরকন্যার এক আধিকারিক বিরোধী বিধায়ক শুভেন্দু অধিকারী-কে উত্তরকন্যার ভিতরে নিয়ে আসার আমন্ত্রণ জানান কিন্তু তিনি সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেন। বিরোধী বিধায়ক শুভেন্দুর উত্তরকন্যা যাওয়ার প্রস্তুতি ঠেকাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। উত্তরকন্যার ভিতরে যাওয়ার আগেই শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের ব্যারিকেট দ্বারা আটক করে বিশাল পুলিশ বাহিনী। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুরু হয় পুলিশের সাথে বচসা।
এদিন হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী অভিযোগ করে জানান,”ইচ্ছাকৃত ভাবে মহিলা পুলিশদের সামনে রেখে তাঁকে ও বিজেপির জনপ্রতিনিধি দলকে আটকানো হয়। যদিও বিরোধী দলনেতার অনুরোধ রাখেনি পুলিশ । উত্তরকন্যা চত্বরে ১৪৪ ধারা জারি আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয় । এর পরেই রাজ্য পুলিশ ও প্রশাসনকে রীতিমতো হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, “এর জবাব যদি সুদে আসলে না দিতে পারি তাহলে আমার নাম শুভেন্দু অধিকারী নয় । আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি । তাঁকে প্রাক্তনও করে দেবো । তার পর এই পুলিশদের বুঝে নেবোন।”
উত্তপ্ত পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব অজিত বর্ধন উত্তরকন্যার বাইরে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারীকে ভিতরে আসার আমন্ত্রণ জানান কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে তিনি বলেন”যেভাবে পুলিশ দিয়ে তাঁদের আটকানো হল, তা অন্যায়। এবার আদালতের দ্বারস্থ হয়েই তাঁরা উত্তরকন্যায় যাবেন।







