অফবিট

চোখের ধাঁধা : এই ছবিতে একটি হাঁসের বাচ্চা লুকিয়ে আছে! খুঁজে পাবেন তারাই যাদের দৃষ্টিশক্তি ভালো 

 

অপটিক্যাল ইল্যুশনের ছবিগুলি সর্বদাই মজাদার ও আকর্ষণীয় হয়ে থাকে। তবে যেকোনো ছবিকে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বলা যেতে পারে যতক্ষণ না সেই ছবির মধ্যে লুকিয়ে থাকা রহস্যটি (Mystery) জানা যাচ্ছে। আসলে এই জাতীয় ছবিগুলি আমাদের চোখের সাথে প্রতারণা করে। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি ছবি নিয়ে আসা হয়েছে যেখানে লুকিয়ে রয়েছে একটি হাঁসের বাচ্চা।

উপরে ছবিটি লক্ষ্য করলে দেখবেন একটি পুকুরের পাড়ে, একসাথে অনেক ছোট বড় হাঁস (Duck) রয়েছে। তবে এরই মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে একটি ছোট্ট হাঁসের বাচ্চা। অনেকেই এই জাতীয় ছবির সমাধানের মাধ্যমে নিজের আইকিউ লেভেল (IQ Level) বোঝার চেষ্টা করেন এবং দৃষ্টিশক্তি কতটা ভালো তা বুঝতে পারে।

হাঁসের বাচ্চাটি কেবল তারাই খুঁজে পাবেন যাদের দৃষ্টিশক্তি খুবই ভালো। উত্তর খোঁজার আগে ছবিটি প্রথমে মনোযোগ সহকারে দেখুন। আসলে এই জাতীয় ছবিগুলির উত্তর আমাদের চোখের সামনে থাকার পরও আমরা গুলিয়ে ফেলি। ছবির প্রতিটি কোণা থেকে শুরু করে উপর-নিচ ভালো করে দেখুন। এখনও কি বাচ্চা হাঁসটিকে খুঁজে পেয়েছেন?

যাইহোক আপনার পক্ষে যদি হাঁসের বাচ্চাটি খুঁজে পাওয়া খুব কঠিন বলে মনে হয় তাহলে চিন্তা করার দরকার নেই, আমরা হাইলাইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। ছবিটির বাম পাশে পুকুরের ধারে ঘাসের মধ্যে লুকিয়ে আছে হাঁসের বাচ্চাটি। আসলে ছবিটি এমনভাবে সেট করা হয়েছে যাতে কারও নজরে না পড়ে। তবে যাদের দৃষ্টিশক্তি খুবই ভালো তারা সহজেই দেখতে পেয়েছেন।

নিয়মিত অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে মস্তিষ্কের সংযোগকারী কোষগুলি অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং আপনাকে যেকোন সিদ্ধান্ত নিতে দ্রুত সাহায্য করে। এই জাতীয় ছবিগুলি আমাদের চোখের সাথে প্রতারণা করলেও একপ্রকার মস্তিষ্কের ব্যায়ামও হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.