অফবিট

গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তির ঘরোয়া পদ্ধতি

গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে হয় না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। কম কিংবা বেশি সবাইকেই এই সমস্যায় পড়তে হয়। খাবারে সামান্য একটু অনিয়ম হলেই শুরু হয়ে যায় গ্যাস্ট্রিকের মারাত্মক ব্যথা। অনেক সময় অতিরিক্ত অনিয়মে এই সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যাই সৃষ্টি করে আলসার। তাই শুরুতেই সতর্ক হওয়া জরুরি। ঘরোয়া পদ্ধতিতে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে পারেন নিম্নলিখিত উপায়ে:

দারুচিনি: দারুচিনি হজমশক্তির জন্য অনেক ভাল একটি মশলা। এটি প্রাকৃতিক এনটাসিড হিসাবে কাজ করে থাকে এবং পেটের গ্যাস দূর করতে সাহায্য করে। এক কাপ জলে আধা চাচামচ দারুচিনি গুঁড়ো মেশান। কয়েক মিনিট সেটি সিদ্ধ করুন। এটি দিনে ২/৩ বার পান করতে পারেন। আপনি চাইলে স্যুপ বা সালাদের সাথেও দারুচিনির গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

বেকিং সোডা: বেকিং সোডা পেটের অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে তাত্‍ক্ষণিক রেহাই পেতে সাহায্য করে। ১ গ্লাস জলে ১/৪ চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করুন। ভালো ফলাফল পাবেন।

রসুন: গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য রসুন খুবই কার্যকরী উপাদান। রসুন, কালো লঙ্কা বীজ, ধনে বীজ এবং জিরা বীজ একসাথে মিশ্রিত করে কয়েক মিনিট উত্তাপে ফুটিয়ে সিদ্ধ করতে হবে , সিদ্ধ করার পর এই মিশ্রন থেকে যে নির্যাস বের হবে সেটা ছেঁকে আলাদা করতে হবে। তারপর সাধারণ তাপমাত্রায় এই নির্যাস ঠান্ডা করে দৈনিক দুই বার পান করতে হবে।

প্রচুর পরিমাণে জল পান: প্রচুর পরিমাণে জল পান করুন। এটি শুধু আপনার গ্যাস্টিকের সমস্যা কমাবে না আরো অনেক রোগের হাত থেকে মুক্তি দেবে। প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট গ্লাস জল পান করার চেষ্টা করুন।

পুদিনা পাতা: পুদিনা পাতা আপনার অম্লতা, গ্যাস ও বমি বমি ভাব থেকে সাথে সাথে মুক্তি দেবে। গ্যাস্টিকের ব্যথা যখন অল্প তখন থেকে অল্প কিছু পুদিনা পাতা মুখে নিয়ে ভাল করে চিবুতে থাকুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার ব্যাথা অনেকটা কমে গেছে। এছাড়া এক কাপ জলে কয়েকটি পুদিনা পাতা দিয়ে সিদ্ধ করুন। এটি দিনে ২/৩ বার পান করতে পারেন। স্বাদ বাড়াতে এতে মধু যোগ করতে পারেন তবে দুধ দিবেন না।

আলু: আলু গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে থাকে। খাবার আগে তিন বেলা আলু থেকে রস বের করে খেতে হবে এবং এতে খুব দ্রুত ফলাফল পাওয়া যায়।

আদা: পেটে গ্যাসের সমস্যা দূর করার জন্য একটি অনন্য এবং সহজ উপাদান হিসেবে ‘আদা’ অত্যন্ত কার্যকরী। এটি বমি বমি ভাব, বুক জ্বালা, গ্যাস, অম্বল ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে। আদা কুচি করে চিবিয়ে খেতে পারেন অথবা আদা চা পান করতে পারেন।

এই উপায়গুলো ছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পেতে নিম্নলিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে:

নিয়মিত খাওয়া-দাওয়া করুন।
ভাজা-পোড়া, ঝাল-মশলাযুক্ত খাবার পরিহার করুন।
অতিরিক্ত চা, কফি পান করা থেকে বিরত থাকুন।
ধূমপান ও অ্যালকোহল পান থেকে বিরত থাকুন।
নিয়মিত ব্যায়াম করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.