রহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বে সূর্যকুমার যাদব রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন। দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও তার ব্যাটে ভর করে ভারত ৭ উইকেটে ২০২ রানের লক্ষ্য রাখে।
টসে হেরে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি। গিল (ব্যাক্তিগত ৮ রান) ও তিলক ভার্মা জিরো করে দ্রুত আউট হয়ে গেলে ভারতের স্কোরকে সম্মান জনক জায়গায় পৌঁছে দেয় সূর্যকুমার যাদব ও যশস্বী জয়সওয়াল।
সূর্যকুমার যাদব আজ তার ব্যাটিংয়ে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন। ৫৬ বলে ৭ টি চার ও ৮ ছক্কায় ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, যশস্বী জয়সওয়াল ৪১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৬ টি চার ও ৩ টি ছক্কা।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কেশব মহারাজ ও উইলিয়াম ২ টি করে উইকেট নেন।
ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৩.৫ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যায়। কূলদীপ ও জাদেজার ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার লম্বা ব্যাটিং লাইন আপ। কূলদীপ ৫ টি ও জাদেজা ২ টি করে উইকেট নেন।







