‘বিগ বস্’-এর ঘরে জুটি হয়ে প্রবেশ করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে ও তাঁর স্বামী ভিকি জৈন। কিন্তু শো শুরু হওয়ার পর থেকেই তাঁদের মধ্যে টানাপোড়েন শুরু হয়। ক্যামেরার সামনেই একে অপরের সাথে ঝগড়া, কটূক্তি করতে থাকেন তাঁরা।
সম্প্রতি প্রকাশিত একটি প্রোমোতে দেখা গেছে, রান্নাঘরে চিড়ের পোলাও রান্না করছিলেন অঙ্কিতা। তাঁর রান্নার দিকে তাকিয়ে ভিকি বলেন, “খানজাদি তোমার থেকে অনেক ভালো রান্না করে।” এই কথা শুনে বিরক্ত হয়ে অঙ্কিতা বলেন, “ভুলে যেও না সারা জীবন খানজাদি তোমাকে রান্না করে খাওয়াবে না।”
এরপর ভিকি জৈন অঙ্কিতাকে উদ্দেশ্য করে বলেন, “তুমি এই তিন বছরে কয়বার রান্না করে খাইয়েছ আমাকে?” এই কথা শুনে অঙ্কিতা চোখের জল ধরে রাখতে পারেননি। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন তিনি।







