সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই অপটিক্যাল ইলিউশনের প্রচুর ছবি ভাইরাল হয়। এই ছবিগুলি সমাধানের ফলে আপনার মস্তিষ্কের এক প্রকারের ব্যায়াম হয়। এই প্রতিবেদনে তেমন একটি ছবি নিয়ে আসা হয়েছে যার মধ্যে ছয়টি শব্দ লুকিয়ে আছে।
আসলে এই ধরনের ছবিগুলোর মধ্যে এমন কিছু থাকে যা আমরা সহজে দেখতে পাই না।এই ছবিটিও সেই রকম, এতে লুকিয়ে রয়েছে ৬টি শব্দ। আপনি যদি ৩০ সেকেন্ডের মধ্যে সমস্ত শব্দগুলি খুঁজে পান তাহলে মানতেই হবে আপনি একজন জিনিয়াস।
উপরে শেয়ার করা ছবিটি একটি বসার ঘরে, যেখানে চারটে শিশু পড়াশোনা করছে এবং সবার হাতে বই আছে।এছাড়াও একটি বিড়াল ও একটি কুকুর রয়েছে। ৩০ সেকেন্ডের মধ্যে আপনাকে লুকানো ছটি শব্দ খুঁজে বার করতে হবে।
আপনি যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলে আমরা একটু সাহায্য করছি।আপনি যদি সেই ৬টি শব্দের নাম জানেন, তাহলে সহজেই খুঁজে পেতে পারেন — WORD, PAGES, READ, NOVEL, BOOK, STORY.বিশেষজ্ঞদের মতে, আপনি যত কঠিন ধাঁধা সমাধান করার চেষ্টা করবেন একজন ভালো পর্যবেক্ষক হতে পারেন। শুধু তাই নয় এগুলি একপ্রকার মস্তিষ্কের ব্যায়ামও।







