আবহাওয়া

টানা ৪ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

দীর্ঘ কয়েক দিন গরমে নাজেহাল অবস্থা হলেও আগামী চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও কলকাতা সহ একাধিক জেলায় ব‌ষ্টির সম্ভাবনা রয়েছে । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,
বজ্র-বিদ্যুৎ সহ ঝোড় হাওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও আলিপুর হাওয়া অফিস জনিয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পরে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে কয়েক দিন ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি শুরু হবে।কলকাতায় বৃষ্টির ঘাটতি ৮৭ শতাংশ। দুই ২৪ পরগনাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। এর মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
দুই ২৪ পরগনাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে। কোনও কোনও জেলায় বৃষ্টির ঘাটতি ১০০ শতাংশেরও বেশি জানেন। দক্ষিণ দিনাজপুরে ঘাটতি ১০০ শতাংশের বেশি। হুগলি, কোচবিহারে ঘটতি ৯০ শতাংশ।

আজ সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৩ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.