আবহাওয়া

শীতের আমেজ‌ ফিরছে শহর-রাজ্য -জেলাতে, এই বিষয় কী বলছে আবহাওয়া দেখেনিন

হালকা শীতের আমেজ‌ ফিরছে শহরে। তবে শনিবার ও রবিবার কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এমনকী একাধিক জেলায় মেঘলা আকাশ থাকবে। সোমবার থেকে আরও কিছুটা পারদ পতন বাংলায়। বছরের শেষ কয়েকটা দিন হালকা শীতের আমেজে কাটবে। নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি কয়েকদিনের জন্য জাঁকিয়ে শীতের সম্ভাবনা বঙ্গে।
আগামী ২৪ ঘন্টায় ১-২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
বারতে পারে । সোমবার থেকে মঙ্গলবার নামবে পারদ। বুধবারের মধ্যে ৫ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর।
এছাড়াও শনিবার দক্ষিণবঙ্গের ৩ জেলায় হালকা বৃষ্টি হবে। এর প্রভাব পড়তে পারে আশেপাশের দু-একটি জেলাতেও। হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এর পাশাপাশি উওরবঙ্গের দার্জিলিংয়ের পর্যটকদের জন্য সুখবর আলিপুর আবহাওয়া দফতরের। শনিবার দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সামান্য তুষারপাতের সম্ভাবনা। শনিবার শিলাবৃষ্টি হবে কালিম্পং জেলায়। এছাড়াও, হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই ৩ জেলায়।
রবিবার উত্তরবঙ্গে।বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি তো রয়েছেই, এর সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় একইরকম থাকবে তাপমাত্রা। সোমবার থেকে আরও পারদপতন হবে উত্তরবঙ্গে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৯৫ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.