রাজনীতিরাজ্য

বজবজে সুকান্ত কে জুতো! মহিলা তৃনমূল বিজেপির মহিলাদের চুলোচুলি, উঠলো ‘চোর’ স্লোগান – নামাল র‍্যাফ

নিজস্ব সংবাদদাতা, বজবজ: আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বজবজের হালদারপাড়ায় আচমকাই ‘চোর চোর’ স্লোগানে মুখর হয়ে ওঠে জনতা। দাবি— একশো দিনের কাজের বকেয়া টাকা ফেরাতে হবে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, সুকান্তবাবুকে লক্ষ্য করে জুতো ছোড়ারও অভিযোগ ওঠে। পরিস্থিতি আয়ত্তে আনতে অবশেষে নামানো হয় র‍্যাফ।

সূত্রের খবর, কয়েক দিন আগে ওই এলাকার এক বিজেপি কর্মী আক্রান্ত হন। সেই কর্মীর খোঁজখবর নিতেই এদিন বজবজে যান রাজ্য বিজেপি সভাপতি। কিন্তু তাঁর গাড়ি বেরোতেই হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা ঘিরে ধরেন তাঁকে। বিক্ষোভে শামিল হন একাধিক মহিলাও। পুলিশের উপস্থিতি সত্ত্বেও উত্তেজনা ছড়াতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাপে পড়ে র‍্যাফ নামাতে বাধ্য হয় প্রশাসন।

এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে সরব হন সুকান্ত মজুমদার। তীব্র ভাষায় বলেন, “জেহাদিদের এনে বিজেপি-কে লক্ষ‌্য করে হামলা হচ্ছে। এটা কি গণতন্ত্র?”

তবে তাঁর এই মন্তব্য ঘিরে আরও বিতর্ক ছড়ায়। পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কটাক্ষ, “১০০ দিনের কাজ করে মানুষ টাকা পাচ্ছেন না, ক্ষোভ থাকাটাই স্বাভাবিক। বিজেপি ধর্মের নামে রাজনীতি করতে এসেছিল।”

এই ঘটনার পর রাজভবনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সুকান্ত। রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে পারেন তিনি। এমনকি সংসদে এই প্রসঙ্গ তোলা হতে পারে বলেও জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি।

বজবজে এই রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে একদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে, অন্যদিকে রাজনীতির ময়দানে ফের চড়ছে উত্তাপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.