কিছুদিন আগে ঘটে যাওয়া সংসদ ভবনের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক দল গুলির মধ্যে দ্বন্দ্ব। সেই নিয়ে কটাক্ষ উঠে এসেছে অনেকবার। এবার সেই নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে খোঁচা দিলো কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন,”মোদী হ্যায় তো মুশকিল হ্যায়। বিজেপি এই বিষটিকে নিয়ে জলঘোলা করতে চাইছে।বিরোধীরা সংসদের নিরাপত্তা লঙ্ঘন, বিজেপি সাংসদের দেওয়া পাস এবং নিরাপত্তার ফাঁক নিয়ে কথা বলতে চায়।এটা আমাদের জন্য খুবই গুরুতর বিষয়। কিন্তু মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার তা চায় না।”







