রাজ্য

ভারত-বাংলাদেশ সীমান্তে কাটলো জমি জট! বিএসএফের জমিতে ছাড়পত্র রাজ্যের

সম্প্রতি গত কয়েক বছর ধরে সীমান্তে অনুপ্রবেশের মাত্রা অনেকটাই বেড়েছে। যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের কপালে। এরই মধ্যেই বহুদিন ধরেই রাজ্যের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে চলছিল জমি জট। অবশেষে কি মিটলো সীমান্তবর্তী এলাকায় জমি জট?

পশ্চিমবঙ্গে এপার বাংলা ও ওপার বাংলার সীমান্তে কাঁটাতার লাগাতে ৬৮০ একর জমি কেনার টাকা দিয়েছে কেন্দ্র সরকার। তার মধ্যে বিএসএফ পেয়েছে ৩২৪ একর জমি। তবে বাকি ৩৬৫ একর জমি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে এই জমি জটিলতা নিয়ে টানাপোড়েন চলেই যাচ্ছে রাজ্য ও কেন্দ্রের সরকারের মধ্যে। তবে এরই মধ্যে গত রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাজ্যের উচ্চ পদস্থ অধিকারীদের সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকের সমাধান পাওয়া গিয়েছে দীর্ঘদিনের সীমান্তবর্তী এলাকায় জমি নিয়ে জটিলতার।

তাই এবার নবান্নের তরফ থেকে সীমান্তবর্তী জেলা যেমন মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কোচবিহারের জেলাশাসকদের কাছে জমি হস্তান্তরের নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে স্পষ্ট জানানো হয়েছে বিএসএফের প্রয়োজনীয় জমি দ্রুত মালিকদের থেকে কিনে নিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। যার ফলে বেআইনি অনুপ্রবেশ আটকানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.