বিহারে আসন্ন বিধানসভা নির্বাচন। সেই কারণে রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে তোড়জোড়। এই আবহাওয়ায় বড়সড় ভাঙন দেখা গেল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এ। খাগড়িয়াতে একে একে বহু নেতা দলে ইস্তফা দিল।
খাগড়িয়া হলো চিরাগ পাসওয়ানের পৈতৃক জেলা। এখান থেকেই তাঁর পিতা রামবিলাস পাসওয়ান রাজনৈতিক দল গড়েছিলেন। এবার সেখানেই দেখা গেল দলীয় অন্দরে ভাঙন। সম্প্রতি দলের অন্দরে ক্ষোভ দেখা দিয়েছে খাগড়িয়ার সাংসদ রাজেশ বর্মার কাজে। পাশাপাশি দলের জেলা সভাপতি পদের জন্য মনীশ কুমার ওরফে নাটা সিং নির্ধারিত করা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এমনকি রাজেশ বর্মার বিরুদ্ধে উঠে এসেছে অভব্য আচরণ ও অসম্মানজনক ভাষা ব্যবহারের অভিযোগ।
এরকম বিভিন্ন অভিযোগে হয়ে পদত্যাগ করলেন খাগড়িয়ার ৩৮ জন নেতা। সেই তালিকায় নাম উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ নেতার নাম। যার মধ্যে রয়েছে রাজ্য সাধারণ সম্পাদক রতন পাসওয়ান, প্রাক্তন জেলা সভাপতি শিবরাজ যাদব ও যুব জেলা সভাপতি সুজিত পাসওয়ান সহ বিভিন্ন দাপুটে নেতাকে। এছাড়াও সেই তালিকায় রয়েছে ৭টি ব্লকের সভাপতি।







