অফবিট

মাছ-মাংস খাওয়া বারণ? তাহলে অল্প খরচে চট জলদি বানিয়ে ফেলুন ফুলকপির বিরিয়ানি

 

বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আপনার যদি ফুলকপি দিয়ে নানান তরকারি খেতে খেতে একঘেঁয়ে লাগে, তাহলে রবিবারের বাজারে বানিয়ে ফেলতে পারেন ফুলকপির বিরিয়ানি আর সাথে সাইড ডিস রাখতেই পারেন ফুলকপির রোষ্ট। তাহলে দেরি না করে জেনে নিন কিভাবে বানাবেন এই দুটো রেসিপি।

 

প্রথমে জানুন কিভাবে বানাবেন ফুলকপির বিরিয়ানি-

১) কাঁচামাল সামগ্রী –

• বাসমতি চাল ৫০০ গ্রাম,

• ফুলকপির টুকরো ৫০০ গ্রাম,

• পেঁয়াজ কুচি এক কাপ,

• কাঁচা লংকা ৩টি,

• ভাজা পেঁয়াজ আধা কাপ,

• আদা বাটা ১ চা চামচ,

• টমেটো বাটা তিন টেবিল চামচ,

• রসুন বাটা ১ চা চামচ,

• জিরে বাটা ১ চা চামচ,

• হলুদ গুঁড়ো ১ চা চামচ,

• লঙ্কা গুঁড়ো আধা চা চামচ,

• এলাচ ২টি,

• দারুচিনি ২টি,

• কেওড়া জল আধা চামচ,

• তেল ৪-৫ টেবিল চামচ,

• নুন, মিষ্টি স্বাদমতো,

• বিরিয়ানি মসলা তিন টেবিল চামচ।

 

২) প্রণালী: কড়াইতে তেল গরম করে প্রথমে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে তুলে রাখতে হবে। এরপর কড়াইয়ে সামান্য পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালো করে মাখা মাখা করে নিয়ে টমেটো বাটা দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপি, সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা দিয়ে নাড়াচাড়া করে এটি তুলে আলাদা করে রেখে দিন। অন্যদিকে আপনাকে ভাত করে নিতে হবে অর্ধেকটা সেদ্ধ মতন। এরপর একটি প্রেসার কুকারের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে প্রথমে ভাত দিয়ে দিতে হবে, তারপরে পেঁয়াজ ভাজা এবং ফুলকপি তরকারি, একটু তারপরে আবার ভাত আবার ফুলকপি এভাবে দিয়ে ভালো করে সাজিয়ে দিতে হবে। মিঠা আতর, কেওড়ার জল এবং বিরিয়ানি মশলা জলের মধ্যে গুলে ভালো করে দিয়ে দেন। তারপর যদি মনে করেন তাহলে উপরে ভালো করে ঘি দিয়ে দিতে পারেন। আর তারপর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে ফুলকপির বিরিয়ানি।

 

ফুলকপির রোষ্ট :

ফুলকপির বিরিয়ানি সাথে সাইড ডিস হিসাবে বানাতেই পারেন ফুলকপির রোস্ট।

 

প্রণালী : ফুলকপির রোস্ট বানানোর জন্য নিতে হবে দুটি বেশ বড় আকারে ফুলকপি। কপি টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে তেলে ভেজে তুলে রাখতে হবে। এরপর সাদা তেলের মধ্যে গোটা গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কাজু বাদাম বাটা, চারমগজ বাটা, পোস্ত বাটা, ভালো করে নাড়াচাড়া করে, তারপর এর মধ্যে টমেটো বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে উপরে যদি মনে করেন ঘি দিয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকপির বিরিয়ানির সাথে ফুলকপির রোস্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.