প্রাইশয় শোনা যায় আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হচ্ছে মানুষের। নির্দিষ্ট কোনো বয়স নেই, ছোট থেকে বড় সবাই এই রোগের স্বীকার। কখনো জিমে গিয়ে কিংবা কোথাও ঘুরতে গিয়ে হার্ট অ্যাটাকের স্বীকার হচ্ছে। এবার তেমনই খবর শোনা গেলো উত্তরপ্রদেশে।
রবিবার ছুটির দিনে নিজের পরিবারকে নিয়ে খেতে গিয়েছিলেন রেস্টুরেন্টে। বেশ হাসি ঠাট্টায় মেতে উঠেছিলেন তারা। খাবার অর্ডার করা হয়। যথারীতি খাবার এসে হাজির হয় টেবিলে। এরপর হঠাৎই অজ্ঞান হয়ে যায় ওই পরিবারের কর্তা।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে জানায়।







