শনিবার যুব ভারতীর মাঠে ২০ মিনিট থাকার পর হায়দ্রাবাদের উদ্দেশ্যে পাড়ি দেয় মেসি। এরপর মাঠে বিশৃঙ্খলা করতে দেখা যায় মেসি ভক্তদের। তারা মাঠে থাকা সমস্ত আসবাবপত্রের উপর ভাঙচুর শুরু করে। পাশাপাশি এই অব্যবস্থার জন্য ভক্তরা দায়ী করে শোয়ের আয়োজক শতদ্রু দত্তকে। তার উপর রীতিমতো হামলা চালায় তারা। কথা ছিল , মেসির সঙ্গে হায়দ্রাবাদে পাড়ি দেবে শতদ্রু দত্ত। তবে তার আগেই সিআইএসএফ ও পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
রবিবার তাকে তোলা হয় বিধাননগর আদালতে।আদালত তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এদিন প্রিজন ভ্যান থেকে যখন শতদ্রুকে নিচে নামানো হচ্ছিল তখন কোর্ট চত্বরে বিক্ষোভ করে কয়েকজন বিজেপি কর্মীরা। তাদের হাতে ছিল গেরুয়া পতাকা , সাথে ছিল চপ্পল। পুলিশ তাদের বাঁধা দিলে , তারা বলতে থাকেন , কাল কি করছিল পুলিশ? যদিও পরে পুলিশ তাদের উঠিয়ে দেয়। এরপর ‘চোর চোর ‘ স্লোগান তোলে তারা।
অপরদিকে, আদালতে সরকারী আইনজীবি বলেন , কোনই ভাবে যেন শতদ্রুকে জামিন দেওয়া না হয়। এর পিছনে আর কে কে রয়েছে , সেই বিষয়ে তথ্য প্রমাণ জোগাড় করা প্রয়োজন। তবে শতদ্রুর আইনজীবি জানিয়েছে, তাকে ১৪ দিনের হেফাজত দেওয়া উচিত নয়। কারণ তিনি শুধু আয়োজক। তিনি শুধু ওই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।







