জেলা

ভরদুপুরে মাদক দিয়ে সোনার গহনা ছিনতাই তমলুকের হাসপাতাল মোড়ে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

একদম ভরদুপুরে পূর্ব মেদিনীপুরের তমলুকে মাদকজাতীয় দ্রব্য শুকিয়ে একদম পুলিশের নাকের ডগায় এক মহিলার সোনার গহনা ছিনতাই করলো একদল দুষ্কৃতী। মহিলার বাড়ি তমলুকের ভান্ডারবেরিয়া গ্রামে। নাম আরতি মল্লিক, পেশায় সবজি ব্যবসায়ী এই মহিলা তমলুকের মেছো বাজারে সবজি বিক্রি করেন।সবজি বিক্রি করে তমলুকের হাসপাতাল মোড়ে নামেন ট্রেকার থেকে। আর তখনি এক অপরিচিত তাকে এসে টাকার ব্যাগ কুড়িয়ে পাওয়ার কথা বললে তিনি সামনেই ট্রাফিক পুলিশ এর চৌকিতে জমা করতে বলেন, পেছনে আর একজন এসে বলেন তার টাকার ব্যাগ হারিয়ে গেছে, তার পেছনে আরো একজন তাকে বলেন কুড়িয়ে পাওয়া টাকা ভাগ করে নেওয়ার জন্যে। রাজি না হওয়ায় তার নাকে একটি মাদকের শিশি ধরলে নেশাগ্রস্থ হয়ে পড়েন আরতি দেবী, তাকে রাস্তার ধারে নিয়ে গিয়ে তার হাত থেকে সোনার বালা খুলে নেয় ছিনতাইকারীরা।নেশা মুক্ত হতেই সামনেই কর্তবরত ট্রাফিক ও সিভিককে বিষয়টি জানান। ঘটনায় রীতিমতো আতঙ্কে তমলুক বাসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.