জেলা

বেহাল রাস্তা! হুঁশ নেই প্রশাসনের, ক্ষোভ এলাকাবাসীর

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

জামনবনি ব্লকের চিল্কিগড় থেকে পড়শি রাজ্য ঝাড়খণ্ডের চাকুলিয়া যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। খানাখন্দে ভর্তি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন কয়েক হাজার মানুষ ।পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড় থেকে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার চাকুলিয়া যাওয়ার একমাত্র ঐ রাস্তাটি এতটাই খারাপ যে একটু বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা অসম্ভব হয়ে পড়ে। জনবহুল ওই রাস্তাটি মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি প্রশাসন। যার ফলে জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন বহু মানুষ। চিলকীগড় থেকে চাকুলিয়া যাওয়ার ২৫ কিলোমিটার রাস্তাটি প্রায় তিন বছর আগে নামমাত্র মেরামত করা হয়েছিল তাতেই রাস্তার এই অবস্থা হয়েছে। চাকুলিয়া থেকে খুব কম সময়েওই রাস্তা দিয়ে চিল্কিগড় ও ঝাড়গ্রাম জেলা হাসপাতালে বহু রোগীকে চিকিৎসার জন্য নিয়ে আসেন চাকুলিয়া এলাকার বাসিন্দারা। কিন্তু রাস্তার বেহাল অবস্থার জন্য অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে আসতে কষ্ট হয়। সেইসঙ্গে ওই এলাকায় বেশ কয়েকটি বিদ্যালয়ে রয়েছে। তাই ওই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়। সেই জন্য এলাকার বাসিন্দারা দ্রুত রাস্তাটি মেরামত করার দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনকে। কবে রাস্তাটি মেরামত করা হয় সেদিকে তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.