রাজনীতি

ভোটের মার্জিন বৃদ্ধি করতে কর্মীসভা পশ্চিম মেদিনীপুরে

আগামী ২৫শে মে মেদিনীপুরের বিভিন্ন কেন্দ্রে হতে চলেছে ভোটগ্রহণ পর্ব। ৬ষ্ঠ দফায় ভোটের আগে কর্মীসভা করে রাজ্যের শাসক দল। সোমবার ঠিক সন্ধে ৬ টার সময় কর্মীসভা অনুষ্ঠিত হয়। এই কবিসভা পুরো আয়োজন হয়েছে গড়বেতা এক নম্বর ব্লকের ৮ নম্বর আম কোপা অঞ্চলের লক্ষণপুর এলাকায়।

পশ্চিম মেদিনীপুরে আরও জোর কদমে ভোট প্রচার করতে কর্মসূচিতে নির্দেশ দিয়েছে সংগঠন। এই লোকসভা নির্বাচনে জয়লাভ করতে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পরেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। কোমর বেঁধে রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার চালাচ্ছে। তবে সেখানে ঝাঁজ বাড়াতে গতকাল কর্মীসভার আয়োজন করল জোড়া ফুল শিবির। কর্মী সভায় উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেবাবব্রত ঘোষ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জগন্নাথ গিরি, ফটিক পান সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি কর্মীদের মনোবল বৃদ্ধির বিষয়ে জোর দিয়েছে তৃণমূলের নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.