অফবিট

রাতে ঘুম আসছে না? রইলো প্রতিকার

চিকিৎসকদের কথায় রাতে অন্তত ৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে ব্যাস্ততার খাতিরে অনেকেরই ঠিক মতো ঘুম হয় না। এর মূল কারণ অনিয়ন্ত্রত খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব আর গ্যাজেট নির্ভর আধুনিক জীবন। যার জেরে হাজার চেষ্টা করেও ঠিক হতো আসতে চায় না।

দিনের পর দিন রাত জাগার অভ্যেস ধীরে ধীরে আপনাকে বহু জটিল রোগের দিকে ঠেলে দিচ্ছে। সুস্থ থাকতে হলে যেমন খাবারের প্রয়োজন তেমনই টানা ঘুমেরও প্রয়োজন। এতে শুধু শরীর না আপনার মস্তিষ্কও সুস্থ থাকে। আধুনিক গবেষণায় দেখা গেছে, এমন কিছু খাবার আছে যেগুলো আপনাকে নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে। চলুন তাহলে এক এক করে দেখে নেওয়া যাক।

১. মধু
সকালে নিজেকে চাঙ্গা রাখতে রাতের ঘুম ভীষণ প্রয়োজন। এর জন্য মধু আপনাকে সাহায্য করে পারে। কারণ এতে সেরেটোনিন ও মেলাটোনিন নামক দুটি উপাদান আছে। তাই নিয়মিত মধু খেলে ঘুম খুব ভালো হয়।

২. মিষ্টি আলু
কথায় আছে মিষ্টি আলু হলো ‘ ঘুমের মাসি ‘। বৈজ্ঞানিক মতে, এতে প্রচুর পরিমানে পটাসিয়াম আছে। ফলে ঘুম ভালো হয়।

৩. কলা
কলাতেও প্রচুর পটাসিয়াম আর ম্যাগনেসিয়াম আছে। তাই প্রতিদিন অন্তত একটা করে কলা খাওয়া উচিত।

৪. শরীরচর্চা
রাতে ভালো ঘুমের জন্য শরীরচর্চার কোনো বিকল্প হয় না। পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে আর মস্তিষ্ক দ্রুত গতিতে কাজ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.