অফবিট

চিনে বাদুড়ের দেহে মিলল নতুন করোনা ভাইরাস, মানবদেহেও সংক্রমণের আশঙ্কা!

‘করোনা’ এই কথাটার সঙ্গে মানুষের মনের মধ্যে রয়েগেছে এক অন্ধকার ভয়।‌ ২০১৯ সাল ব্যস্ততম শহর হঠাৎই হয়ে ওঠে শ্মশানপুরীতে। প্রতিটা দেশে দেশে ছড়িয়ে পড়েছিল মহামারী ‘করোনা’ ভাইরাস।
২০১৯ থেকে ২০২০ পর্যন্ত প্রতিটা দেশে কর্মসংস্থান থেকে শুরু করে খাবারের দোকান বাজার-হাট সব প্রায় বন্ধ হয়েগেছিল, বহু মানুষ তাদের প্রিয়জনদের হারায়। অবশ্য ২০২১ সাল থেকে আস্তে আস্তে সব কিছু ঠিক হতে শুরু করে।
কিন্তু আবারো ফিরে দেখা গেল সেই ভয়ানক রোগ করোনা। চিনে বাদুড়ের দেহে নতুন করোনা ভাইরাসের সন্ধানে উদ্বেগ বাড়ছে। জানা গিয়েছে, এই নতুন ভাইরাসের নাম HKU5-CoV-2। প্রাথমিক পরীক্ষায় পরিষ্কার হয়ে গিয়েছে, সম্ভবত এই ভাইরাস মানুষের শরীরকেও সংক্রমিত করার ক্ষমতা রাখে।কেননা এদের সেল-সারফেস প্রোটিনের গঠন অবিকল সার্স-কোভ-২-এর মতোই।

‘সেল’ নামের এক বিজ্ঞান ‘ব্যাট উওম্যান’ নামে পরিচিত ভাইরোলজিস্ট শি ঝেংলির নেতৃত্বে এক গবেষক দল ওই গবেষণা চালিয়েছে। আর তারপরই গুয়ানঝাউয়ের গবেষণাগারে আবিষ্কৃত হয়েছে নয়া করোনা ভাইরাস।

এই ভাইরাস মানবদেহেও সংক্রমণ ছড়াতে পারে কিনা তা নিয়ে বিজ্ঞানীরা বলছেন, সেই সম্ভাবনা প্রবল। কেননা পুরোন করোনা ভাইরাসের সঙ্গে এর গঠনের আশ্চর্য মিল রয়েছে। তবে এই বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষার প্রয়োজন রয়েছে। এপ্রসঙ্গে বলে রাখা ভালো, সারা পৃথিবীতে অসংখ্য করোনা ভাইরাস রয়েছে। যাদের মধ্যে সামান্যই মানুষকে সংক্রমিত করার ক্ষমতা রাখে।কিন্তু আদপে এই নয়া ভাইরাস কতটা বিপজ্জনক তা নিউ চিনের বিজ্ঞানীরা অবশ্য বলছেন, সার্স-কোভ-২-এর মতো এই ভাইরাস দ্রুত মানুষের দেহে প্রবেশ করতে পারে না। এবং মানবশরীরে প্রবেশ করলেও মানুষের দেহে থাকা ACE2-র সঙ্গে দ্রুত বন্ধনও তৈরি করার ক্ষমতা নেই এদের। তাছাড়া করোনা আমল পেরিয়ে আসার পর মানুষের শরীরে এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে ইমিউনিটি অনেক শক্তিশালী এখন। ফলে আপাতত যা দেখা যাচ্ছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.