গত ১৩ই ডিসেম্বর ভোর রাতে ডিউটি সেরে ফেরার সময় স্কুটারে চেপে বারাসতের বাড়িতে ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিত্ চক্রবর্তী। ঠিক সেই সময় মানিকতলা থানা এলাকায় রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে একটি সিমেন্ট-বোঝাই লরি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে অভিজিতের স্কুটারের পিছনে।
ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়েন ওই পুলিশ অফিসার। ততক্ষণে লরি নিয়ে সেখান থেকে চম্পট দেই ওই করো চালক। তড়িঘড়ি রাস্তা থেকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
তদন্তে নেমে পুলিশ। ইউরো ঘটনার তদন্তের দায়িত্ব পৌঁছায় কলকাতা পুলিশের ফেটাল স্কোয়াডের হাতে। চেক করা হয় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, সনাক্ত করা হয় ঘাতক লরিটি। এরপর লালবাজার থানার পুলিশ ওই ঘাতক লরির চালককে মঙ্গলবার বন্দর এলাকার হাইড রোড থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই চালকের নাম মেঘান রায়। তিনি বিহারের সমস্তিপুরে বাসিন্দা। পুলিশের চোখে ধুলো দিতে কলকাতার বিভিন্ন বস্তিতে গা ঢাকা দিয়ে ছিল। অবশেষে দুর্ঘটনার সাত দিন পর ধৃতকে গ্রেফতার করা হয়। বুধবার ধৃতকে শিয়ালদহ আদালতে তোলা হয়। আদালত ওই ধৃতকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।







