ক্রাইম

চুরি ও চেক জালিয়াতির ঘটনা, পুলিশের তৎপরতায় উদ্ধার ₹৫৩ হাজার

এয়ারপোর্টের গঙ্গানগর এলাকার বাসিন্দা তারকনাথ দাস এয়ারপোর্ট থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন যে, কিছুদিন আগে তিনি সপরিবারে পুণে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকায় সেই সুযোগে দুষ্কৃতীরা তার বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান, ঘরের আলমারি ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে এবং পোস্ট অফিসের চেকবুকটি নিখোঁজ। বিষয়টি নিয়ে পোস্ট অফিসে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, চেকবুকে থাকা স্বাক্ষরিত চেক ব্যবহার করে ইতিমধ্যেই ৫৩ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনার পরই এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নম্বর ২৪৪/২৫ রুজু হয়।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে এয়ারপোর্ট থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অমিত পালকে গ্রেফতার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে চুরি যাওয়া ৫৩ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিক তারকনাথ দাসের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে এবং এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.