রাজ্য

‘রাত থাকলে ভোরও আসবে’, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন কুণালের

চিকিৎসকদের রাতভর আন্দোলনকে এবার সমর্থন জানালেন কুণাল ঘোষ। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৃণমূল নেতা লেখেন, ‘রাত থাকলে ভোরও আসবে। সমর্থন।’

এক ভিডিয়ো বার্তায় কুণাল বলেন, ‘সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছেন। দুর্নীতির অভিযোগে ধরা হয়েছে। তদন্ত যা হওয়ার হোক। যদি দুর্নীতির অভিযোগের সারবত্তা থাকে, তা উচ্ছন্নে যাক। এই নিয়ে কোনও বক্তব্য নেই। তবে সিবিআই-এর কাছে অনুরোধ, আসল ঘটনাটা অর্থাৎ, খুন-ধর্ষণ, মেয়েটার উপর অত্যাচারের তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? একমাত্র গ্রেফতারও তো কলকাতা পুলিশ করেছে। সিবিআই-এর কোনও গ্রেফতারও নেই, পদক্ষেপও নেই। দুর্নীতির মামলা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু ধর্ষণ-খুনের ঘটনায় ছেলেটি একা ছিল, না কি কোনও চক্র ছিল, সে আপডেটটা তো দিতে হবে। কুণাল ঘোষের আরও বক্তব্য, ‘বিচার যত দেরি হবে, তত ন্য়ায্য প্রতিবাদ বাড়বে।’

উল্লেখ্য, গতকালের মতো আজও অতিরিক্ত সিপি চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন। আন্দোলনকারীদের তরফে তাঁকে বলা হয়, দাবি এই – ‘হয় আমাদের মিছিল এগোতে দেওয়া হোক, তা না করলে সিপি এখানে আসুন। ওঁকে ডেপুটেশন দেওয়া হবে। উনি নিয়ে চলে যান। এর কোনওটাই না হলে, সিপি লালবাজার থেকেই পদত্যাগ করুন।’

তবে ফল মিলেছে। অবশেষে, ব্যারিকেড সরিয়ে নিতে রাজি হয়েছে কলকাতা পুলিশ। জুনিয়র ডাক্তাররাও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.