পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার মোহাড়। এক ব্যাতিক্রমী চিত্র উঠে এলো সময় ৩৬৫ এর ক্যামেরায়। শিক্ষাগুরু অর্থাৎ শিক্ষক ছাত্রীকে প্রনাম করে শুরু করে ক্লাস।
এবছরই আকাশবানী কলকাতার বেতারের শিশুবিভাগে শিশুশিল্পী হিসাবে একসাথে ১৯ জন শিশুকে সুযোগ করে দিয়ে এলাকায় তাক লাগিয়েছিলো, প্রাথমিক শিক্ষক অরিজিৎবাবু। যা আমরা সময় ৩৬৫ তুলে ধরেছিলাম আমাদের খবরের মাধ্যমে। অরিজিৎবাবু সন্তানসম স্নেহে তালিম দেওয়ায় এই সফলতা বলে এককথায় স্বীকার করেন এলাকাবাসীরা।
ঘটনার সুত্রপাত এখানেই, আবৃত্তি শিক্ষক হিসাবে অরিজিৎবাবুর বিভিন্ন লেখা ও কবিতা শোনা প্রতিনিয়ত শোনা যায় আকাশবানী বেতারে। আকাশবানী বেতারে অরিজিৎবাবুর কন্ঠ শুনে মুগ্ধ সবং এর ৬৮ বছর বয়সী বন্দনা পাহাড়ি। তিনিও ভর্ত্তি হয়েছেন মোহাড়ের অরিজিৎবাবুর এই রাগ পরাগ আবৃত্তিচর্চার প্রশিক্ষনে। বন্দনাদেবীর পায়ে হাত দিয়ে প্রনাম করেই তিনি শুরু করেন ক্লাস।
মানুষের শেখার বয়স হয় না, তা সত্যি সবং এর মোহাড়ে এই অরিজিৎবাবুর ক্লাসে না এলে বিশ্বাস করা সম্ভব নয়। প্রশিক্ষন নিতে আসা ছাত্রছাত্রীরা সহ তাদের অভিভাবকরাও অরিজিৎবাবুর আন্তরিকতায় আপ্লুত তালিম নিতে।
পশ্চিম মেদিনীপুর থেকে সব্যসাচী গুছাইতের রিপোর্ট। আপনারা দেখছেন সময়৩৬৫, সময় কথা বলে।







