কলকাতা

অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে ব্যাপক উত্তেজনা নিউটাউনে

অবৈধ দোকান উচ্ছেদকে ঘিরে উত্তেজনা। ঘটনাটি ঘটেছে নিউটাউনের ঝিলপাড়ে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার নিউটাউনের ঝিলপাড় এলাকায় অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান উচ্ছেদ করতে যায় হিডকো কর্মীরা। তখনই এলাকার স্থানীয় বাসিন্দারা এবং দোকানদাররা হিডকো কর্মীদের বাধা দেয়। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে তুমুল গন্ডগোল এবং হাতাহাতি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা হিডকো কর্মীদের মারধর করেন। পাশাপাশি হিডকোর লোকজনদের বিরুদ্ধেও দোকানদারদের মারধর করার অভিযোগ ওঠে। দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় মহিলা সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

উচ্ছেদ হওয়া দোকানদারদের মধ্যে একজন বলেন, “কোনও নোটিশ না দিয়েই শনিবার এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এর আগে এলাকায় অন্য যে দোকানগুলি ছিল, সেগুলি তুলে দিতে দু মাস আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনও নোটিশ দেওয়া হয়নি।” ওই দোকানদারের অভিযোগ, “উচ্ছেদ করতে শুধু হিডকো থেকেই লোক আসেনি। অনেক বাইরে থেকেও লোক আনা হয়েছিল।”

এদিন উচ্ছেদ হওয়া আরেক দোকানদার বলেন,”আমরা প্রশাসনের কাছে সময় চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম, আমাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হোক। কিন্তু প্রশাসন কোনও সময় দেয়নি। উল্টে দোকান এসে ভেঙে দিয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.