কলকাতা

অরেঞ্জ লাইনের কাটল জট, বিমানবন্দরমুখী মেট্রো প্রকল্পে বড় গতি

দীর্ঘদিনের জট কাটিয়ে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ ফের গতি পেল। চিংড়িঘাটার পর এবার ভিআইপি রোডের হলদিরাম মোড় এলাকাতেও নির্মাণকাজের অনুমতি মিলেছে, ফলে বিমানবন্দরমুখী মেট্রো প্রকল্পের বাকি অংশ দ্রুত শেষ হওয়ার আশা তৈরি হয়েছে।

মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আরভিএনএল ইতিমধ্যেই হলদিরাম মোড় সংলগ্ন এলাকায় একটি নতুন একমুখী রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে। প্রায় ১৭৫ মিটার দীর্ঘ ও ৯ মিটার চওড়া এই রাস্তা ভিআইপি রোডকে চিনার পার্কের সঙ্গে যুক্ত করবে। আগামী মাসের মধ্যেই রাস্তা চালু করার লক্ষ্য রাখা হয়েছে।

হলদিরাম উড়ালপুলের কাছে অরেঞ্জ লাইনের শেষ দুটি গুরুত্বপূর্ণ পিলারের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল। ট্রাফিক সমস্যার কারণে সেখানে কাজ এগোচ্ছিল না। নতুন রাস্তা চালু হলে যানবাহনের চাপ কমবে এবং পিলার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

সিটি সেন্টার ২ থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশের কাজ শেষ হলেই অরেঞ্জ লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব সম্পূর্ণ হবে। কর্তৃপক্ষের আশা, আগামী কয়েক মাসের মধ্যেই বাকি নির্মাণকাজ অনেকটাই এগিয়ে যাবে এবং বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর পথ আরও সুগম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.