এই বাজেটে অমাবস্যার অন্ধকার বর্তমান, বীরভূমের সভা থেকে কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উবাচ, ‘মুদ্রাস্ফীতি হয়েছে, আয়কর কমিয়ে কোনও লাভ নেই। এই বাজেটে আশার আলো নেই। অমাবস্যার অন্ধকার।’ এদিন তাঁর পুরো বক্তব্যের বেশি অংশ জুড়েই ছিল কেন্দ্রীয় বাজেট।
অপরদিকে, জনসভা থেকে উন্নাও-এ ধর্ষণে দোষীদের প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ও তোলেন মুখ্যমন্ত্রী। করেন নিন্দা। একশো দিনের টাকা-সহ দেশজুড়ে এনআইএ, সিবিআই, ইডির তল্লাশি নিয়ে সরব হন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাজেটকে ‘গরিব-বিরোধী বাজেট’ বলে দেগেছেন। মুখ্যমন্ত্রীর উবাচ, ‘বাজেট না অন্য কিছু! মুখে বলা হচ্ছে দারুণ নাকি বাজেট হয়েছে। কী দারুণ? একটা কথা বেকারদের জন্য বলা নেই। সব বিক্রি করে দেওয়া হয়েছে। ফরচুনিস্টিক নয় অপরচুনিস্টিক।’ তাঁর সংযোজন, ‘এই বাজেটে আশার আলো নেই। অমাবস্যার অন্ধকার আছে। অ্যান্টি-পুওর বাজেট।’







