অফবিট

মধ্য এশিয়া থেকে বিলুপ্তির পথে বিশালাকার সাগর। কোন দেশে রয়েছে এই সাগর?

উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। এই দেশের খুব একটা জনপ্রিয়তা নেই। কিন্তু এটি বিশেষ আকর্ষণীয় একটি দেশ। দেশটির ৫ টি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে।
উজবেকিস্তানে অনেক নদী আছে। কিন্তু, তা অনেকটা ব্যাবধানে রয়েছে। এই নদী গুলিতে সব সময়ের জন্য জল কম থাকে। এছাড়াও উজবেকিস্তানে রয়েছে প্রচুর ছোটো ছোটো হ্রদ। যার মধ্যে ছাড়বাক হ্রদটি বেশ আকর্ষণীয়।
দেশটিতে একটি বিশালাকার সমুদ্র রয়েছে। যার নাম আরাল সাগর। তবে বিশালাকার এই সাগর থাকার পরও দেশটিতে কোনো সমুদ্র বন্দর নেই। সাগরটি কাজাখস্তান ও উজবেকিস্তান এই দুই দেশের মধ্যে রয়েছে। এছাড়াও মধ্য এশিয়ায় সাগরটির অবস্থান রয়েছে। তবে এই আরাল সাগর বর্তমানে বিলুপ্ত হতে বসেছে।
এই আরাল সাগর হল একটি প্রাকৃতিক হ্রদ। এর বিশালতার কারণে হ্রদটিকে আরবীয়দের কাছে সমুদ্র বলে পরিচিত। সাগরটির বয়স প্রায় ৫.৫ মিলিয়ন বছর। ১৯৬০ সালের দিকে এটি পৃথিবীর ৪র্থ বৃহত্তম হ্রদ ছিল। তবে ২০১৪ সালে প্রকাশিত নাসার স্যাটেলাইট চিত্রে দেখা যায়, হ্রদটির পূর্বাঞ্চল পুরো শুকিয়ে গেছে। ১৯৯৬ সালের হিসেব অনুযায়ী, ৬৭ হাজার বর্গকিমি আয়তনের এই হ্রদটির ৭০% জল প্রায় শুকিয়ে গেছে। সাগরটি মধ্য এশিয়াতে অর্থনৈতিক ভাবে জড়িয়ে আছে। তবে এই হ্রদ প্রায় বিলুপ্তির পথে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.