বিনোদন

ছবি সুপারহিট হতেই পুরনো বন্ধুকে আনফলো করলেন সৌমিতৃষা?

বড়দিনের মরশুমে মুক্তি পেয়েছে দেবের নতুন ছবি ‘প্রধান’। এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন টেলিদুনিয়ার সুপারস্টার অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু। ‘মিঠাই’ ধারাবাহিক শেষ করে সৌমীতৃষা পাড়ি দিয়েছিলেন বড় পর্দায়।

প্রথম ছবি মুক্তি পেতেই বিতর্কের মুখে পড়েছেন সৌমীতৃষা। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সিনেমায় কাজ করতে দিয়ে দেমাক বেড়েছে। তাই প্রাক্তন সহ অভিনেতা, অভিনেত্রীদের আনফলো করেছেন তিনি।
সৌমীতৃষার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তাঁর প্রাক্তন সহঅভিনেত্রী তন্বী লাহা রায়। নিজের সমাজমাধ্যমে একটি বিস্ফোরক স্টোরি দিয়েছেন অভিনেত্রী।

তন্বী লিখেছেন, ‘প্রিয় অভিনেতা/ অভিনেত্রী, যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূর পৌঁছে যাওয়ায় আনফলো করে দেওয়া। পোষ্টে আনকোলাব করে দেওয়া! আরও অনেক দূর পৌঁছন।’

তিনি আরও লেখেন, ‘জানি নিজের প্রোফাইল, নিজের ইচ্ছে! তাহলে এত বছর ফলো করে রেখেছিলেন? কোল্যাব করেছিলেন? যার গায়ে লাগবে তাঁর জন্যই এই পোস্টটা। তাও চাইব আরও ভাল হোক। গড ব্লেস!’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.