আনন্দের জোয়ারে ভাসলো সেলিম খানের পরিবার। এবার এই খান পরিবারের আগমন ঘটলো নতুন অতিথির। মেকআপ আর্টিস্ট সুরার সঙ্গে বিবাহের দু বছরের মধ্যেই কোলে এলো লক্ষ্মী। রবিবার ঠিক লক্ষ্মীপূজোর প্রাক্কালে মুম্বইয়ের পিডি হিন্দুজা হাসপাতালে জন্ম হলো আরবাজ খান ও সুরার প্রথম কন্যা সন্তান।
তবে মেকাপ আর্টিস্ট সূরা আরবাজ খানের প্রথম সহধর্মিনী নয়। এর আগে প্রায় ১৯ বছর বলি অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে সংসার করেছেন অভিনেতা তথা প্রযোজক আরবাজ খান। এমনকি মালাইকা অরোরা ও আরবাজ খানের একটি পুত্র সন্তান রয়েছে। প্রযোজক তথা অভিনেতার বর্তমান স্ত্রী সুরার সঙ্গে সেই ২২ বছরের পুত্র আরহান খানের সঙ্গে সম্পর্কের সমীকরণ বেশ মধুর। ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ ও মালাইকার। এরপর ‘পাটনা শুক্লা’র সেটে আলাপ হয়। তারপর থেকেই তারা গোপনেই প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছিলেন। তারপরেই ২০২৩ সালের ডিসেম্বরে চার হাত এক করেন তারা। এবার এই তারকা দম্পতি দুই থেকে তিন হল।
গত বেশ কিছুদিন আগেই জমজমাট ভাবে অনুষ্ঠিত হয় আরবাজ পত্নীর সাধের অনুষ্ঠান। যেখানে উপস্থিত থেকে জমিয়ে আনন্দ করতে দেখা যায় স্বয়ং সালমান খানকেও। এছাড়াও ছিলেন তাদের বোন অর্পিতা। সেখানেই দম্পতিকে দেখা গিয়েছে একেবারে হলুদ রং মিলনটি পোশাকে পরিবারের সঙ্গেই অনুষ্ঠানে মেতে উঠতে। এবার দুর্গা পুজো মিটতেই ঠিক লক্ষ্মীপুজোর আগের দিন ভূমিষ্ঠ হল তাদের কন্যা সন্তান। তাই বর্তমানে বলাই বাহুল্য এই ফুটফুটে নতুন অতিথিকে নিয়ে আনন্দে ভাসছে খান পরিবার।







