খাদ্য ভবনের ব্যারাকের সামনে নিজের সার্ভিস রিভলভার থেকে নিজের বুকে গুলি ছুড়ে আত্মহত্যা করলেন কলকাতা পুলিশের তপন পাল নামে এক কনস্টেবল। বড়দিনের রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরের বুকে।
পুলিশ সূত্রের খবর, তপন পাল নামের ওই পুলিশ কর্মী নিউ মার্কেট থানা এলাকার খাদ্যভবনের রিজার্ভ ফোর্সের ব্যারাকের সামনে বড়দিনের রাতে গুলিবিদ্ধ হন। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।রাতেই মৃতদেহ এসএসকেএম হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার তার মৃতদেহের ময়না তদন্ত হবে।তিনি নিজেই গুলি চালিয়েছেন না কি দুর্ঘটনাবশত গুলি লেগেছে, তা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান তপন নিজেই আত্মহত্যা করেছেন। তপনের এই অস্বাভাবিক মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ তদন্ত করছে। আত্মহত্যার কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছেন পুলিশকর্তারা। কনস্টেবল তপনের সঙ্গে থাকা মোবাইল ফোনের তথ্য খতিয়ে দেখছে পুলিশ।তপনের সার্ভিস রিভলবারটি তদন্তের স্বার্থে পুলিশ সিজ করেছে।







