শর্মিলা ঠাকুর কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্ৰহন করেছিলেন । তাঁর বাবা গীতিন্দ্রনাথ ঠাকুর এবং মা ইরা ঠাকুর। তাঁর বাবা পেশায় ছিলেন ব্রিটিশ ইস্ট- ইন্ডিয়া কর্পোরেশনের একজন জেনারেল ম্যানেজার।
১৯৪৪ সালে ৮ই ডিসেম্বর শর্মিলা ঠাকুর কাউনপুরে জন্মগ্ৰহন করেন। তিনি হিন্দি ও বাংলা চলচ্চিত্রে অভিনয়
করেছেন। সত্যজিৎ রায়ের প্রশংসিত বাংলা মহাকাব্যিক নাটক দ্য ওয়ার্ল্ড অফ অপু (১৯৫৯) এর মাধ্যমে ১৪ বছর বয়সে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
তিনি অবশ্য বেগম আয়েশা সুলতানা নামেও পরিচিত।
বিখ্যাত ক্রিকেটার মনসুর আলী খান পৌতদির সঙ্গে ১৯৬৯ সালে বিয়ে করেন। তবে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করা ছিল ওই পরিবারের বাধ্যতামূলক। অবশ্য সেই শর্ত মেনেও নেন তিনি।
এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ধর্ম পরিবর্তন করা কী খুব সহজ ছিল ? সেই উত্তরে তিনি বলেন ,
“খুব একটা সহজ ছিল না, আবার খুব একটা কঠিনও ছিল না। ব্যাপারটা আমাকে করতেই হত। আমি তো আর অশ্রদ্ধা করতে পারি না। আমার তো মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ইসলাম ও হিন্দু এই দুই ধর্মের ব্যাপারেই সবচেয়ে ভাল জানি।”
তাঁর এই নতুন নাম কে রেখেছিলেন, এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন , ধর্মান্তরিত হওয়ার পরে তাঁর স্বামী
তাঁর নাম পরিবর্তন করেন । তারপর তিনি শর্মিলা ঠাকুর থেকে আয়েশা সুলতানা হয়ে ওঠেন।
২০১১ সালে ২২শে সেপ্টেম্বর স্বামী মনসুর আলী খান পৌতদি মার যান ।এরপর বর্তমানে শর্মিলা ঠাকুর তাঁর তিন সন্তানদের নিয়ে একাই আছেন তিনি।







