বিনোদন

‘কি আই এফ এফ’থেকে বাদ বাংলাদেশ, নেপথ্যে কি কোনো রাজনীতি লুকিয়ে?

চলচ্চিত্র জগতের একটি বিশেষ পাওনা হল চলচ্চিত্র উৎসব। বিভিন্ন দেশে বিভিন্ন সময় চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে সেই দেশের চলচ্চিত্র প্রেমীরা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশের নির্বাচিত সিনেমা দেখার সুযোগ পান। এই উৎসব সিনেমা প্রেমীদের জন্য খুবই সুবর্ণ সুযোগ। ঠিক একই রকম ভাবে কলকাতায় প্রতিবছর অনুষ্ঠিত হয়‘কোলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’বা‘কি আই এফ এফ’। এই ২০২৫ সালের ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তিন দিন আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বছরের উৎসবে কোন কোন দেশের সিনেমা দেখানো হবে তা ঘোষনা করা হয়। কিন্তু নির্বাচিত দেশ গুলোর মধ্যে বাংলাদেশের কোনও ছবির উল্লেখ নেই। ২০২৪ সালের উৎসব থেকেও বাদ পড়েছিল বাংলাদেশ। তাহলে কি এবারেও একই ঘটনা ?

৩ দিন আগে কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হয়, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সময়সূচি অনুযায়ী ভারত, গুয়াতেমালা, ফিলিস্তিন, তুরস্ক, সার্বিয়া, মিশর, ইরাক, পোল্যান্ড এবং জার্মানি-সহ প্রায় ৩৯টি দেশের প্রায় ২১৫টি ছবি বিভিন্ন বিভাগে প্রদর্শন করা হবে। অনেকেই মনে করছেন ২০২৪ সাল থেকে দুই দেশের মধ্যে সর্ম্পকের অবনতি ঘটেছিল। সেই কারণে অনেকেই মনে করছেন রাজনৈতিক কারণে বাংলাদেশকে নির্বাচন করা হয়নি।

পরবর্তীতে এই বিষয়ের পরিপ্রেক্ষিতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি কমিটির এক সদস্য পিটিআই-কে বলেন,“আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি ছবি জমা দেওয়া হয়েছিল। তানভীর চৌধুরীর ‘কাফ্ফারাহ’। কিন্তু দুঃখের বিষয় এটি আমাদের কাঙ্ক্ষিত মানদণ্ড পূরণ করতে পারেনি। ফলে চলচ্চিত্র উৎসবে এই ছবিটি জায়গা পায়নি। আমাদের জন্য এই সিদ্ধান্ত সহজ ছিল না।”তিনি এটাও জানান যে, ২০২২ সালে, মুহাম্মদ কায়ুমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটি আন্তর্জাতিক বিভাগে সেরা ছবি হিসাবে ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার অ্যাওয়ার্ড’ পেয়েছিল, যা তাঁদের কাছেও খুব গর্বের বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.