জেলা

পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু ডেবরায়, বাড়ছে রহস্য

পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু, বাড়ছে রহস্য।

পিকনিক করতে গিয়ে নদীর জলে ডুবে মৃত্যু হল ২৩ বছরের যুবকের। মৃত যুবকের নাম সুরত মাঝি, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের পারুলডিহি এলাকায়।

জানা যায়, গতকাল ডেবরার তিলাপাটনা পিকনিক স্পটে পিকনিক করতে এসে কাঁসাই নদীতে তলিয়ে যায় সুরত। সূত্র মারফৎ জানা যায়, সুরতের চারিদকে খোঁজ খবর করার পর না পাওয়ায় নদীতে খোঁজ চালায় পুলিশ। তারপর নদী থেকে মৃতদেহ উদ্ধার হয় সুরতের৷ জলে ডুবে মৃত্যু না অন্য কিছু কারণ রয়েছে খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসেছিল সুরত। সুরতের মৃত্যু ঘিরে সময় যতো গড়াচ্ছে, বাড়ছে রহস্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.