কালীঘাটে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ পাওয়া খবর অনুযায়ী, নিউ টাউনের হোটেল থেকে তিনি কালীঘাটের উদ্যেশ্যে রওনা হয়েছেন। আজ সারাদিন জুড়েই রয়েছে তার নানান কর্মসূচি। তার সাথে বৈঠকে বসবেন জে পি নাড্ডা ও।
জানা যায়, কালীঘাটের মন্দির সংস্কারের কাজ চলেছে। তাই গেট নম্বর ২ তে এসে পৌঁছোবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে ন্যাশনাল লাইব্রেরীতে সোশ্যাল মিডিয়ার কর্মকর্তাদের সাথেও জরুরি বৈঠক রয়েছে তার। আরও জানা যায়, বিজেপি নেতা সুকান্ত মজুমদারও তার সাথে থাকবেন।







