শীতে অনেক সময় দেখা যায় হাতের চামড়া উঠছে। ফোস্কা পরে চামড়া ওঠার মত হাতের চামড়া ওঠে। এটি দেখতেও খুব খারাপ লাগে। একইসঙ্গে হাত বেশ খসখসে হয়ে যায়। আবার অনেকের এই চামড়া দাঁত দিয়ে কাটার অভ্যাস রয়েছে। তাদেরও একইভাবে হাত খসখসে হতে দেখা যায়। শীতে এমনিই বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে। এই আর্দ্রতার অভাবে চামড়া শুষ্ক হয়ে যায়। অনেকের আবার হাতের সঙ্গে পায়ের চামড়াও উঠে যেতে দেখা যায়। দেখা যায়, পায়ের পাতায় ফুটো ফুটো হয়ে উঠে যাচ্ছে চামড়া। হাত-পা জুড়ে হঠাৎ এভাবে চামড়া উঠতে থাকলে বাইরেও সবার সামনে অপ্রস্তুতে পড়তে হয়। আবার সেই হাতে খাওয়াদাওয়া করতে হলে বেশ অস্বস্তি হয়। কিভাবে এই সমস্যা থেকে দূরে থাকবেন জানুন,,,,
* স্নানের আগে রোজ অলিভ অয়েল ভাল করে হাতে মালিশ করে নিতে হবে। এর মধ্যে রয়েছে বিভিন্ন উপকারী ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টিঅক্সিডেন্ট। অলিভ অয়েল না থাকলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এই তেল স্নানের পর নিয়মিত হাতে মালিশ করুন। কিছুদিনেই কমে যাবে সমস্যা।
*হাতের জন্য তিলের তেল, গ্লিসারিন ও গোলাপজল সমপরিমাণে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তিলের তেলের পরিবর্তে জলপাইয়ের তেলও ব্যবহার করতে পারেন।
* অর্ধেক কাপ কাঁচা দুধ ও সম পরিমাণ গরম জল একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার তা তুলো দিয়ে ভিজিয়ে ভালো করে হাতের চামড়া ওঠা অংশগুলোতে লাগিয়ে নিন। এতে ত্বক বেশ নরম থাকবে। প্রতিদিন নিয়মিত করলে কিছুদিনের মধ্যেই ভালো ফল পাবেন।
* পায়ে লাগাতে পারেন মধু, লেবু ও অ্যালোভ্যারা রসের মিশ্রণ। রাতে পাতলা মোজা পড়ে ঘুমাতে যান। এছাড়াও যতটা সম্ভব হাত-পা শুকনো রাখুন। তাহলেই মিলবে সমস্যার সমাধান।







