দেশ

তরুণীকে পিষে দিল গাড়ি!

বচসার জেরে মর্মান্তিক কাণ্ড। ঘটনাটি ঘটেছে জয়পুরে।

স্থানীয় সূত্রে খবর, এক তরুণীকে পিষে দিল চলন্ত এক গাড়ি। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পর দেখা গেছে ভোর সাড়ে ৫টায় এক তরুণী ও তাঁর পুরুষ বন্ধু রাজস্থানের জয়পুরের একটি হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিলেন। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে বচসা শুরু হয় ওই তরুণী ও যুবকের। ঝামেলা যখন চরম পর্যায়ে পৌঁছে যায় তখন একটি গাড়ি আচমকাই তরুণীকে পিষে দেয়। ঘটনায় তাঁর পুরুষ সঙ্গীও গুরুতর জখম হন। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রীতিমতো শিউরে উঠছেন সকলেই।তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। এদিকে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.