লোকসভা ভোট মিটতে না মিটতেই নির্বাচন কমিশন ঘোষণা করল ৪টি বিধানসভার উপনির্বাচনের দিনক্ষণ। দেড় মাসের যুদ্ধের পর শেষ হয়েছে লোকসভা নির্বাচন। তারপরেই এবার কড়া নারছে বিধানসভার উপনির্বাচন। ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আগামী ১০ই জুলাই।
ইতিমধ্যেই ভোটের তোর জোর শুরু হয়ে গিয়েছে মানিকতলা, রানাঘাট দক্ষিণ, বাগদা ও রায়গঞ্জের বিধানসভা কেন্দ্রে। আগামী ২ বছর আগে প্রয়াত হয়েছিলেন তৃণমূল নেতা সাধন পান্ডে। তাই এবার নির্বাচন হতে চলেছে মানিকতলায়। বর্তমানে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী দাঁড়িয়ে ভোটে জিতে সাংসদ পদে নিয়োজিত হয়েছে। সেখানেও এবার অবশেষে হতে চলেছে উপনির্বাচন।
এছাড়াও রানাঘাট দক্ষিণের ২০২১ এর ভোটে লড়াই করে জয়লাভ করে বিধায়ক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মুকুটমণি অধিকারী। তবে ২৪ এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইস্তফা দিয়েছিলেন তিনি। তাই এবার এখানে নিজের জায়গা ধরে রাখতে ব্যস্ত হয়ে উঠে শেষ রাজ্যের শাসক দল। পাশাপাশি বাগদার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিশ্বজিৎ দাস। তবে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোটের লড়াই করার জন্য ইস্তফা দিয়েছিলেন। তবে বনগাঁয় বিজেপির কাছে পরাজিত হন তিনি। তবে বিধানসভার আসন যাতে ঘাসফুল শিবিরের কাছে থাকে তার জন্য প্রস্তুতিতে কোথাও খামতি রাখছে না তৃণমূল।







