রাজ্য

কলকাতায় এলেন কেজরীওয়াল ও ভগবন্ত সিং, লক্ষ্য অবিজেপী জোট।

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে অবিজেপী রাজনৈতিক দলগুলি। পূর্বের লোকসভা নির্বাচনে তৃতীয় ফ্রন্ট গড়ে মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করলেও, তেমন একটা সুবিধাজনক ফল নির্বাচনে করতে পারে নি। উল্টে আরোও অনেক‌ বেশী আসন নিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে মোদী সরকার।

সময় গড়িয়েছে, পাল্টেছে রাজনৈতিক সমীকরন। কেন্দ্রে বিজেপী ক্ষমতায় থাকলেও একের পর এক বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপীর পরাজয় ঘটেছে। হাতছাড়া হয়েছে বিজেপীর। তাই নতুন করে আগামী লোকসভা নির্বাচনে নতুন করে রাজনৈতিক কৌশল করার চেষ্টা করছেন অবিজেপি দলগুলি। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একটা বড় ফ্যাক্টর। যেভাবে প্রতিটি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে জনমত তৈরী করে বিরোধীতা করেছেন সেদিক থেকে মমতা ব্যানার্জী যথেষ্ট‌ প্রাসঙ্গিক আগমী লোকসভা নির্বাচনে অবিজেপী দলগুলির কাছে। তাই বিভিন্ন রাজ্য থেকে একের পর এক রাজনৈতিক নেতারা এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আগামীর নির্বাচনে রনকৌশল সাজানোর জন্য। আজ

কলকাতায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজেরিওয়াল ও পাঞ্জাব এর মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ সহ রাজনৈতিক বিষয়‌ নিয়ে আলোচনা করার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.