জেলা

বড়দিনে প্রায় লক্ষ টাকা আয়, বছর শেষে ভিড় মেদিনীপুরের গোপগড় পার্কে

বড়দিন সহ বছরের শেষ দিনগুলিতে মেদিনীপুরের সব পার্কেই লক্ষ্মী লাভ। এমনটাই জানা যাচ্ছে বন দপ্তর ও প্রশাসন সূত্রে। শহরের উপকণ্ঠে মেদিনীপুর ইকোপার্কে গত ২৫শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনে প্রায় এক লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে সূত্রের খবর। উল্লেখ্য এই হেরিটেজ ইকোপার্ক কে ঘিরে নানান পৌরাণিক ও ঐতিহাসিক কাহিনী প্রচলিত আছে। বড়দিন থেকে শুরু করে প্রতিদিন রেকর্ড পরিমাণ মানুষ বর্ষ শেষের আনন্দ উদযাপন করতে ছুটে আসছে এই পার্কে। এই পার্কের যাতে আরো সৌন্দর্য বৃদ্ধি ও সংস্কারের কাজ করা হয় সেই দাবি তুলছেন পার্কে বেড়াতে আসা মানুষজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.