দেশরাজনীতি

রাম মন্দির কে ঘিরে রাজনীতি করছে বিজেপি! ক্ষোভে শরদ পওয়ার

চলতি বছরের প্রথম মাসেই উদ্বোধন হবে রাম মন্দিরের। উদ্বোধনের আগেই সেই মন্দির নিয়ে চর্চা শুরু হয়েছে দেশজুড়ে। এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের একাধিক সেলিব্রেটি তারকা, ও রাজনৈতিক নেতারা। তবে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার।

আমন্ত্রণ না পেয়ে সেই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন,”রামমন্দির তৈরি হচ্ছে দেখে আমাদের ভালো লাগছে। বহু মানুষের বহু অবদান এতে রয়েছে। কিন্তু বুঝতে পারছি না মন্দির উদ্বোধন নিয়ে বিজেপি (BJP) ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছে কিনা। নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে কিনা।ধর্মস্থানে যেতে আমিও পছন্দ করি। ২-৩টি ধর্মস্থানে গোপনে যাইও। তবে সবটাই গোপনীয়। এসব নিয়ে রাজনীতি ঠিক নয়।”

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রায় ছয় হাজার অতিথি। কিন্তু সেখানেই আমন্ত্রণ জানানো হলো না দেশের এমন হেভি ওয়েট নেতাকে। সেই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.