আক্রান্ত’ তৃণমূল নেতা, বিজেপির নিয়মবিরুদ্ধ কাজের প্রতিবাদের জের। ঘটনাটি ঘটেছে কাঁথিতে।
স্থানীয় সূত্রে খবর, মাজিলাপুর অঞ্চলের সামরাইবাড় জলপাই এলাকায় সরকারি জায়গায় জল জীবন মিশনের কাজ হওয়ার কথা ছিল। টেন্ডার হয়ে গেলেও বিজেপি পরিচালিত কাঁথি ১ পঞ্চায়েত সমিতি সামরাইবাড় জলপাই এলাকা থেকে দেড় কিলোমিটার দূরে সরদপুর এলাকায় ব্যক্তিগত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোয়েল তার প্রতিবাদ করায় এই অশান্তির মাঝেও গতকাল রাতে এলাকায় বাজি ফাটাতে শুরু করে বিজেপি। খবর পেয়ে আমিন রাত ১১টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে ফেরার সময় আচমকা বিরোধী দলনেতার উপর হামলা চালানো হয়। এমনকি বিজেপি কর্মী-সমর্থকরা গাড়ি ভাঙচুর করে হামলা চালায় এমনই অভিযোগ। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।







