জেলা

রাস্তায় পড়ে থাকা বাবার দেহ কুড়িয়ে ছেলে ! ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

ফের পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন । বাবার শরীরের ওপর দিয়ে চলে গেছে পাথর বোঝাই ডাম্পার, মৃত্যু হয়েছে বাবার । রাস্তায় ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে বাবার মৃত দেহের অংশ । অভিযোগ , সেই বাবার দেহাংশ রাস্তা থেকে ছেলেকে দিয়ে তোলায় পুলিশ ।

পূর্ব বর্ধমানের গুসকরা বাস টার্মিনাসের কাছে দুর্ঘটনাটি ঘটে । ডাম্পার দেহের ওপর দিয়ে চলে যাওয়ায় মৃত্যু হয় ৬৩ বছর বয়সী প্রদীপ কুমার দাসের । জানা গেছে , তিনি একজন লটারির টিকিট বিক্রেতা ছিলেন । গুসকরা পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের শিরিষতলায় বাড়ি ওই ব্যক্তির ।

বাবার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ছেলে সুদীপ দাস । গুসকরা ফাঁড়ির পুলিশও যায় ঘটনাস্থলে। অভিযোগ পুলিশ সুদীপকে দিয়ে তার বাবার মৃতদেহ রাস্তা থেকে তোলায় ।

সুদীপ দাসের কথায় , ঝড় বৃষ্টির পর রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তার বাবা। তখন পিছন দিক থেকে একটি ডাম্পার তার বাবাকে ধাক্কা মারে এবং তিনি নীচে পড়ে গেলে তার উপর দিয়ে ডাম্পার পুরো পিষে দিয়ে চলে যায়। ডাম্পারের চাকা দেহের ওপর দিয়ে চলে যাওয়ায় দেহ পুরো ছিন্নভিন্ন হয়ে যায় প্রদীপ কুমার দাসের ।

তারপরেই সুূদীপ দাস বলেন, “পুলিশ আমাকে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বাবার দেহের টুকরো তুলতে বলে।আমি দেহাংশ রাস্তা থেকে তুলে দিই।” যা প্রকাশ্যে আসতেই আবারো প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.