ক্রাইমরাজ্য

ভুয়ো একাউন্ট দিয়ে লেনদেন করা হত ধান বিক্রির টাকা!ইডির দ্বারস্থ কৃষকেরা

রেশন দুর্নীতি নিয়ে রাজ্য বাসির সামনে আসছে একাধিক তথ্য। তবে এই রেশন দুর্নীতির খবর আজকের নতুন নয়। কিছু বছর আগে কৃষকদের নামে ভুয়ো একাউন্ট তৈরি করে ধান বিক্রির টাকা লেনদেনের তদন্ত করতে দেখা যায় পুলিশকে। কিন্তু গ্রামবাসীদের দাবি সেই তদন্ত সম্পন্ন হয়নি। আজও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে দোষীরা। তাই শেষমেষ ইডির সাহায্য চেয়ে চিঠি লিখলেন খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাতিডোবার বাসিন্দারা।

একাধিক দুর্নীতির পর এখন শিরোনামে রয়েছে রেশন দুর্নীতি। এই দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক ব্যবসায়ী। এছাড়াও একাধিক তথ্য প্রমাণ ভুয়ো কোম্পানি ও ডাইরির হদিশ পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এবার এই দুর্নীতি মামলা নিয়ে সরব হল স্বয়ং গ্রামবাসীরাই। গ্রামবাসীদের দাবি কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, কিন্তু যারা দোষ করেছে তারা এখনো শাস্তি পায় নি। পুলিশ চার্জশিট জমা দিলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে তারা ইডির দারস্ত হয়েছে।

বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের দাবি, প্রায় আড়াইশো কৃষকের নামে ভুয়ো একাউন্ট খুলে দীর্ঘদিন ধরে ধান কেনাবেচা করত দালালরা। এই সমস্ত তথ্য ইডির কাছে চিঠি মারফত পাঠিয়েছে খড়িবাড়ি থানায় বাসিন্দারা। তবে দুর্নীতি শুধু এই খড়িবাড়ি এলাকায় নয়। দুর্নীতি চলতো বুড়াগঞ্জ,নকশালবাড়ি,হাতিঘিসা, মণিরাম এলাকা গুলিতেও। যতই দুর্নীতি শীঘ্রই বন্ধ হয় সেজন্যই ইডির দ্বারস্থ হয়েছে তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.