ভাই তৃণমূলের বড় নেতা। এদিকে একদম সাধারণ মধ্যবিত্ত জীবন যাপন করে দাদা অজয়কৃষ্ণ ভদ্র। গত বুধবার বিজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা নিয়েছে ইডি। সেই প্রসঙ্গে দাদা তার ভাইকে বলেন,”যা দোষ করেছিস স্বীকার করে চলে আয়। ডাল-ভাত, নুন-ভাত খা, শান্তিতে থাক। সাধারণভাবে খেয়ে পড়ে বেঁচে থাক।”
দুর্নীতি মামলায় এক তথ্য পাওয়ার পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়েছে ইডি। সেই কণ্ঠস্বরের নমুনা পাঠানো হয়েছে ফরেনসিকে। সেই রিপোর্ট আসার পর পরবর্তী তদন্ত করবে ইডি আধিকারিকরা। এই প্রথম থেকে নতুন কি মোড় আসতে চলেছে তা সময় বলবে।







