রাজনীতি

দিলীপ ঘোষকে কটাক্ষ মন্ত্রী চন্দ্রিমার

বিজেপির দিলীপ ঘোষের কথা তার নিজের দলেরই কেউ শোনে না। কাজে উনি যা বলেন সম্পূর্ণটাই ভিত্তিহীন। নদীয়ার কৃষ্ণনগর পৌরসভায় এসে এই ভাষাতেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রসঙ্গে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর পৌরসভায় আসেন তিনি। চুনিয়া ভট্টাচার্য ছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের পৌর মাতা রীতা দাস সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও সিএমসি মেম্বাররা। এছাড়াও ধুপগুড়ি মহকুমা গঠন প্রসঙ্গে চন্দ্রীমা ভট্টাচার্য বলেন, ইতিমধ্যেই ধুপগুড়ি মহকুমা গঠন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত যেই সব জায়গায় ঘাটতি আছে সেগুলো অবিলম্বে পূরণ করা হবে। পাশাপাশি হুগলির বলাগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন বেপারী ও যুব তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য রুনা খাতুনের মধ্যে কোন্দলের কোন প্রভাব আগামী লোকসভা নির্বাচনে পড়বে না বলেও এদিন দীপ্ত কণ্ঠে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও তৃণমূল কংগ্রেস একটাই দল, তৃণমূলের মধ্যে কোন গোষ্ঠী নেই, দলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দল প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.