শুক্রবার দিনভোর জুড়ে আরব সাগরে চলছিল বিশাল টান টান উত্তেজনা। ১৫ জন ভারতীয় সহ হাইজ্যাক হওয়া জাহাজটিকে কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়। এই উদ্ধার কার্যে গিয়েছিলেন নৌবাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত MARCOS কমান্ডোরা।কীভাবে MARCOS কমান্ডোরা জাহাজে উঠে ভারতীয়দের উদ্ধার করলেন,সেই ভিডিয়ো প্রকাশ করেছেন নৌসেনা।
‘এমভি লীলা নরফক’ জাহাজটিকে অপহরণ করা হয় সোমালিয়া উপকূলের কাছে। নৌবাহিনী তরফ থেকে যুদ্ধজাহাজ, এয়ারক্রাফ্ট, হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হয়েছিল। জাহাজটি হাইজ্যাক হওয়ার খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধার কার্যের ব্যবস্থা নেওয়া হচ্ছিল। ২১ জন যাত্রী ছিলেন ওই জাহাজে এবং ওঁনারা জানিয়েছেন ৫-৬ জন অপরিচিত লোক হঠাৎই উঠে আসে জাহাজে।
নৌসেনার কমান্ডো বাহিনীরা উদ্ধার কাজ শেষে জানান জাহাজে আর কোন অপরিচিত লোক উপস্থিত নেই। আর এই উদ্ধারকার্যের কমান্ডো বাহিনীরা কিভাবে উদ্ধারকার্য সম্পন্ন করেছেন সেই ভিডিওই প্রকাশ্যে এনেছেন নৌসেনারা।







